রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন কাজিপুরে জাতীয় পতাকা ছিঁড়ে গেছে জানেন না জনস্বাস্থ্য অফিসার 

কাজিপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

কাজিপুরে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

দিবসটি উপলক্ষে রোববার ১৭ এপ্রিল সকালে কাজিপুরস্থ স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এ সময় তিনি বলেন, ঐতিহাসিক মুজিবনগর সরকারের চেতনায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, কৃষক লীগের সাধারণ দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, যুবলীগের সভাপতি বিপ্লব সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, দিবসটি উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর