মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: / ৩৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ মাসুদ রানা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সলঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক দল রামারচর নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ১১০ গ্রাম হেরোইনসহ মাসুদ রানা (৩৮)কে আটক করে।

আটককৃত মাসুদ রানা রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,মঙ্গলবার রাতে রামারচর এলাকায় রাজশাহী হতে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলসে অভিযান চালিয়ে গাড়ীর হেলপার মাসুদ রানার পায়ু পথ হইতে দুটি পোটলায় ১১০গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীকে সিরাজগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর