সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জনপ্রিয়তার শীর্ষে ৫নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃআবু হানিফ খান বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক আর নেই বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাই চক্রের ফাঁদ; আনসারের হাতে আটক। বৃষ্টিভেজা রাতেও দায়িত্বে অবিচল আনসার ব্যাটালিয়ন, জননিরাপত্তায় সাত জেলায় ৪২ প্লাটুন মোতায়েন। গোপালগঞ্জসহ সাত জেলায় ৪৯ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন।

অসুস্থ বৃদ্ধ প্রকৌশলীকে খুঁজে পাচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ৪১২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ মে, ২০২২

বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধ প্রকৌশলী আমিনুল ইসলাম (৫৩)। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এরপর শুরু খোঁজাখুঁজি। এরমধ্যে কেটে গেছে দুইদিন। এখনো খোঁজ মেলেনি তার।

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমি এলাকা থেকে গতকাল শুক্রবার (২০ মে) বিকেলের দিকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ প্রকৌশলী মো: আমিনুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমি এলাকার গ্রীন টাওয়ারের ৩য় তলায় মেয়ের বাসায় থাকতেন।

এ ঘটনায় নিখোঁজ প্রকৌশলীর মেয়ের জামাই মো: সাইয়েদ আলম বাদী হয়ে আজ শনিবার (২১ মে) কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গতকাল বিকেলের দিকে ভাড়া বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। এরপরে সন্ধ্যা লেগে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। পরে আত্মীয় স্বজনের বাড়িসহ সবখানে খোঁজাখুঁজি করা হয়। এতেও সন্ধান না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে মেয়ের জামাই সাইয়েদ আলম বলেন, আমার শ্বশুর খুবই অসুস্থ। তার মানসিক অবস্থাও ভালো নয়। বিকেলে হাঁটাহাঁটিও করেন বাড়ির আশপাশ পর্যন্তই। কিন্তু গতকাল বের হয়ে তিনি আর ফেরেননি। আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি। অবিলম্বে তার সন্ধান চাই।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা আবুল বাশার জানান, গতকাল পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁকে খোঁজা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর