রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

কোটচাঁদপুরে শহীদ জিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ আশাদুল ইসলাম,কোটচাঁদপুর প্রতিনিধি: / ৪২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মে, ২০২২

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৩০মে) সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর মেইন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ও পৌর মেইন বাজার অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করা হয় । পরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণার বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস. কে এম সালাহ্উদ্দিন বুলবুল সিডল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সদস্য আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইকরামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া, উপজেলার যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন, সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি, কলেজ ছাত্র দলের আহ্বায়ক শাওন প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল, সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শেষে মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুন্নবী আশিকি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর