শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

কাজিপুরের শুভগাছায় বন্যা কবলিতদের মাঝে ত্রান বিতরণ শুরু

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৬১০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ জুন, ২০২২

যমুনা অববাহিকার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউপি’র বন্যা কবলিত অসহায় পরিবারে ত্রান বিতরণ শুরু হয়েছে।

রোববার ২৬ জুন ইউপির ৩০০ পরিবারের মাঝে ত্রান বিতরণকালে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, তার ইউনিয়নের সকল গ্ৰাম বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে, নিম্ন আয়ের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে, চাহিদার তুলনায় ত্রান সরবরাহ অপ্রতুল, শিশু খাদ্য এবং গবাদিপশুর খাদ্য অতীব জরুরি হয়ে পড়েছে। ত্রান হিসেবে জিআর ১০ কেজি চাল এবং ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, বন্যায় উপজেলার শুভগাছা, নাটুয়ারপাড়া ইউনিয়নের ফুলজোড়, চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া, চরনাটিপাড়া, তেকানি ইউনিয়নের হাড্ডির ঘাটসহ মনসুরনগর, খাসরাজবাড়ি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নিমজ্জিত হয়েছে এবং কিছু কিছু জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও মাইজবাড়ী, কাজিপুর সদর ইউনিয়নের কিছু অংশ নিমজ্জিত হয়েছে।

উন্নয়নমূলক কর্মকাণ্ড টিকিয়ে রাখতে স্থানীয়দের সম্পৃক্ত করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে জি আর চাল ৪৭ মেঃটন, জি আর টাকা ২ লক্ষ ২৬ হাজার। শিশু খাদ্য ৪ লক্ষ ৮৭ হাজার ৬ শত টাকা, গোখাদ্য ১ লক্ষ ২৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর