বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

বেলকুচিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সাময়িক আইন গড়ে তুলতে দিনব্যাপী কর্মশালা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জুন, ২০২২

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৭জুন) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার।

এসময় আরও বক্তব্য রাখেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক প্রমুখ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ

উক্ত কর্মশালায় সরকারি কর্মকর্তা ছাড়াও পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণ, সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ, এনজিও কর্মকর্তারা, স্কুল-কলেজের প্রধান, মসজিদের ইমামেরা, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, মেডিকেল অফিসার, বণিক সমিতি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর