সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাজিপুরে মায়ের সাথে সাঁতার শিখতে গিয়ে শিশু নিখোঁজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৩৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ জুলাই, ২০২২

কাজিপুরে মায়ের সাথে সাঁতার শিখতে গিয়ে যমুনা নদীতে ডুবে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সী রিয়াদ। সোমবার ১১ জুলাই বিকেলে উপজেলার বাঐখোলা গ্ৰামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিখোঁজ রিয়াদ রুবেল আহমেদের ছেলে, সে শুভগাছা গ্ৰামের বাসিন্দা।

স্বজনেরা জানান রিয়াদের বাবার সরকারি চাকরির সুবাদে লালমনিরহাটে বসবাস করতো, ঈদ উপলক্ষে বাড়ি এসেছিলো, ঈদের পরদিন বিকেলে চাচাতো ভাই বোনদের নিয়ে মায়ের সাথে বাড়ির সন্নিকটে যমুনা নদীতে সাঁতার শিখতে যায়। প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ জানান, নদী পারে বিকেল সাড়ে তিনটার দিকে মহিলার আত্মচিৎকার শুনে একটি শিশুকে পানি থেকে জীবিত উদ্ধার করলেও রিয়াদ তলিয়ে যায়। তার সাথে বন্ধু সাগর ছিলো।
ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রফিক জানান, স্টেশনে ডুবুরি না থাকায় বিভাগীয় পর্যায়ে যোগাযোগ করা হয়েছে, রাজশাহী থেকে তারা রওনা হয়েছেন। কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ৮ ঘণ্টা পার হয়ে গেলেও উদ্ধার তৎপরতা না থাকায় স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর