রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সিরাজগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের এক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। এতে

বীরমুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন এবং ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে

সোমবার (২৯ আগষ্ট) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠানের প্রধান অ‌তি‌থি হিসেবে বক্তব্যে রাখেন ও পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফরিদ আহমেদ, মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিস খাতুন, ফারাজ আইজ স্মৃ‌তি প‌রিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভা‌পতি, প্রদীপ সাহা প্রমুখ ।

উক্ত অনুষ্ঠান‌টি গাজী লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক মুনজুরুল আলম রুবেল এর সার্বিক ব্যবস্থাপনায়, এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে লেখা বই “আমাদের জাতির পিতা ” এই চিঠি বঙ্গবন্ধুর লেখা ” আরো বই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বিপথগামী ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর