রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রায়গঞ্জে শিক্ষা উন্নয়ন বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, , সিরাজগঞ্জঃ / ২২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা উন্নয়ন বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম( এনডিপি) ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে এবং আশা প্রজেক্টের সহযোগিতায়

সোমবার (১২সেপ্টেম্বর) দিনব্যাপি রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয়ের এসএমসি, পিটিএ, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা করা হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ লুৎফুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান হোসেন।

সভায় আরো আলোচনা করেন, ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সহ-সভাপতি ও ধানগড়া মহিলা ডিগ্রী কলেজে’র প্রভাষক মোঃ ফরিদুল ইসলাম, রায়গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আশরাফী প্রমুখ।

সভাটি পরিচালনা করেন, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় শিক্ষা উন্নয়নের জন্য নিয়মিত মা সমাবেশ সহ বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথিসহ আশা প্রজেক্টের উদ্দেশ্যকে সাধুবাদ জানান এবং কার্যক্রমের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর