বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

শাহজাদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি লাভলী, সম্পাদক শুভ্র

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠি’ শাহজাদপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসী লাভলী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মণিরুল গণি চৌধুরী শুভ্র। আজ শনিবার সন্ধ্যায় রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত এ কমিটি ঘোষণা করেন। এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনপ্রিয় চলচিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল এবং সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত আগামী তিন বছরের জন্য ১১ সদস্যের উপদেষ্টা মন্ডলী এবং ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অনুমোদন দেন।

এর আগে এদিন বিকেলে রবীন্দ্র কাচারি বাড়িতে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল। পরে কাছারি বাড়ি অডিটোরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং পবিত্র গীতা পাঠের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠি, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌসী লাভলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত। এছাড়া আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনপ্রিয় চলচিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে এদিন রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আমন্ত্রিত এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠির শিল্পীরা সংগীত, নৃত্য ও অভিনয় পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর