বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

বেলজিয়ামকে হারিয়ে গ্রুপ পর্বে শীর্ষে মরক্কো

অনলাইন ডেস্কঃ / ৩৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সৌদি আরব ও জাপানের পর কাতার বিশ্বকাপে অঘটন ঘটিয়েছে পুচকে দল মরক্কো। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৪তম অবস্থানে থাকা মরক্কো হারিয়ে দিয়েছে শীর্ষস্থানে থাকা বেলজিয়ামকে। শেষ ২০ মিনিটে পরপর দুটি গোল দিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মরক্কো।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রানার্সআপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছিল মরক্কো। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কো যখন জয়োৎসব করছে, তখন হারের বিষাদে হতাশায় মুখ লুকাচ্ছিলো ইডেন হ্যাজার্ডরা। এই ম্যাচে দুটি গোল করে মরক্কো। আর দুটি গোলের পরই মুসলিমদের ঐতিহ্য ও বিশ্বাসের জায়গা থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় লুুটিয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা। গ্রুপ এফ থেকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো মরক্কো। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বেলজিয়াম। বাকিদের মধ্যে কানাডা এখনো পয়েন্ট পায়নি। কিন্তু ড্র করে একটি পয়েন্ট তুলে নিয়েছে ক্রোয়েশিয়া।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর