বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সিংড়ায় দূর্ঘটনায় নিহত দুই পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় একসঙ্গে নিহত তিন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে নিহত শ্রমিক বিদ্যুৎ হোসেন ও আবদুর রহিমের পরিবারকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

বুধবার বিকেল ৪টায় উপজেলার কলম পুন্ডরী গ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত তিন অসহায় পরিবারের খোঁজ-খবর নিতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম। তিনি তিন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শীতবস্ত্র সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেন। পরে নিহত শ্রমিক বিদ্যুৎ হোসেন ও আবদুর রহিমের পরিবারকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ঘর দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত তিন শ্রমিক দিনমজুর ছিলেন। এর মধ্যে দুটি পরিবার ভূমিহীন। তাদের ছোট্র একটি কুঁড়ে ঘরে অন্যের জায়গায় বসবাস। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয়ের নির্দেশে দুটি পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) গাছ কাটার কাজে যাওয়ার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বাসুয়া ব্রীজ এলাকায় অটোভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শ্রমিক আবদুর রহিম, বিদ্যুৎ হোসেন ও কাঁচু প্রামাণিক মারা যান।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর