বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

তাহমিনা শিল্পীর গুচ্ছ কবিতা

রিপোর্টারের নাম : / ১৩৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

জীবনের দায় নেভাই

                         এক.
কাঠকয়লার হাহাকার চোখের পাতা স্পর্শ করলে,
হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে হতেও বেঁচে থাকি।
অতঃপর, বুকে ও পেটে পাথর বেঁধে,
জীবনের দায় নেভাই।

                                                                                                                                                                                                                                                                                                         দুই 

নিশ্বাসে আমার বারুদ আছে
নইলে তুমি জ্বলবে কেন!
এই বারুদই বৃষ্টিভেজা শীতলদিনে
রাখবে তোমায় প্রেমের ওমে।

 

 

              তিন.
তুমি তানপুরাতে গান বাঁধো,
আমি গাঁথি বেলি ফুলের মালা
বাতাসে ভেসে খবর এসেছে
অশ্রুমতী মেঘ কাঁদছে সারাবেলা।

                                                                                                   চার.
আমি কাঁদা-মাটির কন্যা,
বাঁচি শহুরে নিশ্বাসে!

পাঁচ.
দুঃখ কিনি, জলের দামে!
মজুদ করি, সঙ্গোপনে,
গহীন বুকের গোলাঘরে।

ছয়.
কতটা দূরে সরে গেলে
ছায়া নিভে যায়?
ছায়া নিভে গেলে বুঝি
মায়াটুকু উড়ে যায়?


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর