বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

রায়গঞ্জ উপজেলা  আওয়ামীলীগের  কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জের  রায়গঞ্জ  উপজেলা আওয়ামী লীগের  কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে  রায়গঞ্জ ‍উপজেলা ‍আওয়ামী লীগের দলীয় ধানগড়া কার্যালয়ে সভাপতি ‍আব্দুল হাদী ‍আলমাজী জিন্নাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ‍আবুল কালাম ‍আজাদ হৃদয়ের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ‍আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ‍অ্যাডভোকেট আলহাজ্ব  কে. এম. হোসেন ‍আলী হাসান। তিনি তার বক্তব্যে বলেন, এখন হতে দলের কাজ বেশি করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকারের  সকল উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরুন।
সকল ভেদাভেদ ভূলে দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ডে বর্ধিত সভা করে দলকে সুসংগঠিত করতে হবে।

এ সময়  প্রধান বক্তা হিসাবে বক্তব্যে রাখেন,  জেলা ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  প্রবীন দক্ষ রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ ‍আব্দুস সামাদ তালুকদার।

তিনি তার বক্তব্যে  বলেন, সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। দলের মধ্যে কোন্দল থাকলে দল ক্ষতিগ্রস্থ হয়।  দলকে সুসংগঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।  সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার গণমানুষের নেতা অধ্যাপক ডা‍ঃ ‍আব্দুল ‍আজিজ ‍এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, ফিরোজ ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান খান   প্রমুখ।

এসময় রায়গঞ্জ ‍আওয়ামী লীগের কার্যকারী কমিটির সকল সদস্য,‍ উপজেলা ‍আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌর ও ইউনিয়ন  পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক ‍অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ‍উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর