বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

উল্লাপাড়ায় সড়ক দূরঘটনায় মা ও ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক : / ৫১০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো দুই জন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের পাবনা-বগুড়া মহাসড়কের চালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর ইউনিয়নের চালা গ্রামের খলিলের স্ত্রী করুনা খাতুন (২৫) ও তার ছোট ছেলে তারিকুল ইসলাম(৩)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অটোভ্যানের আরেক যাত্রী ও ভ্যান চালক। এদের তাৎক্ষণিক ভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান বলেন,আজ সকাল ১০ টায় চালা বাজার থেকে অটোভ্যানে করে উল্লাপাড়া বাজারের দিকে যাত্রা শুরু করে ৩ জন যাত্রী। এ সময় বগুড়া থেকে ছেড়ে আশা ব্লক বাহী একটি মাজদা ট্রাক পিছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ছেলে নিহত হয়। এসময় গুরুত্বর আহত হয় আরে দুইজন। নিহতরা দুইজনই চালা গ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এবিষয়ে মামলা প্রকিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর