বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

উল্লাপাড়ায় সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মোমিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বড়হর ইউনিয়নের দুর্গাপুর তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোমিন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, আব্দুল মোমিন সকালে তাদের জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালাতে মাঠে যান।

দুপুরের দিকে বাড়ি থেকে তার খাবার নিয়ে গেলে তাকে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মোমিনকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, বিদ্যুৎস্পৃষ্টে  মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর