রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পৌরসভা দল

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়

শুভগাছা ইউপি দলকে হারিয়ে কাজিপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার ২২ মার্চ বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলা শুভ উদ্বোধন এবং পুরষ্কার বিতরণ করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। তিনি বলেন, মাদকের প্রতিহত করতে খেলাধুলার বিকল্প নেই। গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে কাজিপুর উপজেলার ১৪ টি
দল অংশগ্রহণ করে, জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করে। জাতীয় দলের বর্তমান, সাবেক এবং উঠতি বয়সী দেশসেরা ক্রীড়াবিদদের খেলা দেখতে উপচেপড়া দর্শক উপস্থিতি চোঁখে পড়ার মতো। পৌরসভা দলে অংশগ্রহণ করে জাতীয় ভলিবল দলের সজিব, সুজন, পাভেল ও আল আমিন। শুভগাছা ইউপি দলে হরশিদ বিশ্বাস, মাসুদ মিলন ও রাজু। এছাড়াও উঠতি তারকারা অংশগ্রহণ করে। দর্শক শাহীন আজাদসহ স্থানীয়রা জানান, প্রতিবছর এমন টুর্নামেন্টের আয়োজন করা হলে কাজিপুর থেকে জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় তৈরি হবে। কাজিপুরে ভলিবল অত্যন্ত জনপ্রিয় খেলা।

খেলা পরিচালনা করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রেফারি মোরশেদুল জামান মিঠু।টুর্নামেন্টে শুভগাছা ইউপি দলের বিপরীতে চরম প্রতিদন্দিতায় কাজিপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর