বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সংবাদ প্রকাশের পর ব্যস্ত সড়কের মাঝের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করলো কর্তৃপক্ষ

গোলাম কিবরিয়া খান স্টাফ রিপোর্টার: / ২৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী-হরিনাথপুর জিসি সড়কের মাঝে পল্লী বিদ্যুতের খুঁটি রেখে সংস্কার ও প্রশস্ত করণের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে নিয়ে গত ৫ই মে দৈনিক চাঁদনী বাজার পত্রিকা ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কলমের বার্তা, অনুসন্ধান বার্তাসহ বিভিন্ন গণমাধ্যমে ” ব্যস্ত সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখে পিচ ঢালাই” শিরোনামে প্রকাশিত সংবাদের ৫ দিন পর বিদ্যুতের সেই খুঁটি সরানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এতে স্বস্তি প্রকাশ করেছেন সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ও পাশে বসবাসকারী স্থানীয়রা। সোনামুখী বাজারের ব্যবসায়ী মুঞ্জু মিয়া জানান, রাস্তা সংস্কারের সময় অনেকেই আপত্তি করেছেন কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়ে কর্ণপাতই করেননি মেসার্স নূর এন্টারপ্রাইজ। বরং তারা দ্রুত কাজ শেষ করে চলে যায়। মাদ্রাসা শিক্ষক নাবিল ইসলাম জানান, রাস্তাদিয়ে আমাদের মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতায়াত করতো, যার ফলে দূর্ঘটনার আশংকা ছিল৷

দ্রুত অপসারণের জন্য বিদ্যুৎ অফিসকে ধন্যবাদ জানাই। পাঁচগাছি গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক মোশররফ জানান, আমরা নিয়মিত যাতায়াত করি, রাস্তার সংস্কার হলেও বৈদ্যুতিক খুঁটি আমাদের চলার পথে বাঁধা হয়েছিল, যেকোনো সময় বড় দূর্ঘটনা ঘটতে পারতো, বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ এতো দ্রুত খুঁটিটি অপসারণের জন্য।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম সানোয়ার হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো অপসারণের আবেদন করেনি, জনস্বার্থ বিবেচনায় খুঁটিটি অপসারণ করা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডিমান্ড নোট ধরিয়ে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর