বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরো দশজন। শুক্রবার (৪ আগষ্ট) সকাল সাতটা সময় কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,নীলফামারী সদর থানার দারোয়ানী
গ্রামের রাশিদুল ইসলামের ছেলে শাহ আলম (৩০)
এবং মোঃ জুয়েল রানা (৩০)। তাৎক্ষণিক জুয়েল রানার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা সূত্র জানা যায় ,আজ সকাল সাড়ে ৬ টা সময় কাশিমপুর চক্রবর্তী  হতে ছেড়ে আসা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিকনিকের একটি হায়েস গাড়ি নিকলী হাওরের উদ্দেশ্য গাজীপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়ীটি কোনাবাড়ী থানাধীন বাইমাইল  সাইনবোর্ড পৌছালে চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্কিং করা কভার ভ্যানের সাথে লাগিয়ে দিলে গাড়ির পিছনের সিটে বসে শাহ আলম ঘটনাস্থলেই মারা যায়। জুয়েল রানাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর