শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

গাজীপুরে হত্যাকান্ডের ৪ দিন পর জ‌ড়িত তিনজন গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

গাজীপুরের বাসন থানাধীন  ভোগড়া এলাকায় দুলাল মিয়া (৩৯) হত‌্যার রহস্য  উদঘাটন করেছে পু‌লিশ। হত‌্যাকান্ডের ৪ দিনপর জ‌ড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।  মঙ্গলবার (৮ আগষ্ট)  দুপুরে জিএম‌পি কার্যালয়ে প্রেস‌ব্রিফিংয়ে এ তথ‌্য নি‌শ্চিত করেছেন, জিএম‌পি উপ ক‌মিশনার আব‌ু তোরাব মুহাম্মদ শামসুর রহমান ।
পু‌লিশ জানায়,  গত ৪ আগষ্ট দুপুরে নিহতের ছোট ভাইয়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন দুলাল মিয়া ।‌ ওই দিন বিকেলে স্থানীয়রা ‌ভোগড়া ডিজাইন এক্স‌প্রেস লি‌মিটেড কারখানা সংলগ্ন এক‌টি প‌রিত‌্যক্ত জ‌মিতে মরদেহ দেখতে পেয়ে পু‌লিশে খবর দেয় । পু‌লিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । নিহতের ছোট ভাই বাদী হয়ে বাসন  থানায় এক‌টি হত‌্যা মামলা দায়ের করেন । মামলার প্রেক্ষিতে পু‌লিশ সোমবার পর্যন্ত ৩ জনকে‌ গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলেন, ত‌রিকুল ইসলাম সাগর(১৮), খোকন মিয়া (২৫) ও সা‌ব্বির হোসেন(২৬) । তারা গাজীপুরের বি‌ভিন্ন এলাকায় বাসা ভাড়ায় বসবাস থাকতো। মোবাইল ছিনতাই ও টাকা পয়সা লেনদেন এর বিরো‌ধের জেরে দুলাল মিয়াকে ছু‌ড়িকাঘাত করে হত‌্যা করেছে বলে গ্রেফতারকৃতরা প্রাথ‌মিকভাবে স্বীকার করেছে ।
জিএম‌পি উপ ক‌মিশনার আব‌ু তোরাব মুহাম্মদ শামসুর রহমান জানান, গ্রেফতারকৃতদের প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর আদালত পাঠানো হয়েছে। তদন্ত চলছে হত‌্যার সাথে আরও জ‌ড়িতদের গ্রেফতার প্রক্রিয় অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর