রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

ছাত্রদল নেতার হাতে যুব মহিলালীগ নেত্রী লাঞ্ছিত

জাহিদ হাসান জিহাদ গাজীপুর থেকেঃ / ২৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

শিল্প নগরী টঙ্গীর পাগার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসমিন আক্তারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সম্রাট শাহ ও তার ভাই সাগেরর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে পাগাড় ফকির মার্কেট এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী নেত্রী।

অভিযুক্তরা হলেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সম্রাট শাহ (৩৬) তার ছোট ভাই সাগর (২৬) ও তার চাচা খোকন (৪৫)। তারা সকলে পাগাড় এলাকার বাসিন্দা।
অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পাগাড় ফকির মার্কেট এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন ইয়াসমিন আক্তার। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সাগর ও তার বাবার সাথে বাকেবিতন্ডা হয় তার। একপর্যায়ে সাবেক ছাত্রদল নেতা সম্রাট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইয়াসমিনকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এসময় সম্রাটের ছোট ভাই ও তার চাচা সম্রাটের সাথে যোগ দিয়ে ইয়াসমিনকে মারধর করে গুরুতর আহত করেন এবং তার স্বর্নালঙ্কার ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মনির হোসেন বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর