সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

পাওনা টাকা চাওয়ায় দোকানীকে ছুরিরঘাতে হত্যা, গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 চা দোকানের পাওনা ৩০০ টাকা নিয়ে তর্কের এক পর্যায়ে দোকানী আরিফ হোসেন (১৯) কে ছুরিরঘাতে হত্যার ১২ ঘন্টার মধ্যে জড়িত দুজনকে তথ্য প্রযুক্তির মাধ্যমে কুমিল্লার লাকসাম থেকে রাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, ময়মনসিংহ জেলার ফুলফুর থানার কুকাইল গ্রামের আ: মান্নান এর ছেলে ফারুক হোসেন (২২) ও একই থানার বৌলী কুডাইল গ্রামের মো: আফজা খার ছেলে জুবায়ের (২২)।
গতকাল বুধবার বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান জানান,গত মঙ্গলবার জিএমপি বাসন থানাধীন দিঘিরচালা এলাকায়,চায়ের দোকানের পাওনা ৩০০ টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে দোকানীকে ২/৩ জনে মিলে ধারালো চাকু দিয়ে গলায় এবং পায়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মা বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতার করা হয়। এসময় হত্যার কাজে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিহত আরিফ হোসেন (১৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর