বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

কুড়িগ্রামে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত

রিপোর্টারের নাম : / ২৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধা ৬টার দিকে নাগেশ্বরী পৌরশহরের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের জিকে সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহীর নাম রবিউল ইসলাম (১৫)। সে উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।

স্থানীয়রা জানান, নিহত রবিউল মোটর মেকানিকের কাজ করত। সে সন্ধ্যার দিকে বাইসাইকেল যোগে উপজেলার দিকে যাওয়ার পথে ভুরুঙ্গামারীগামী একটি মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রবিউল মারা যায়।

ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর