মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

সিরাজগঞ্জের যমুনা পাড়ে  তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

রিপোর্টারের নাম : / ২৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর পাড়ে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। জেলার তাবলীগ জামাতের (নিজাম-সাদ অনুসারী) উদ্যোগে- আয়োজিত এ ইজতেমায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের আগমন ঘটেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়। সিরাজগঞ্জ পৌর শহরের রানীগ্রাম এলাকার যমুনা নদীর তীরে প্রায় ৫০ বিঘা জায়গা জুড়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ আঞ্চলিক ইজতেমা।

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য ডা. এস এম নাজিম উদ্দিন জুয়েল বলেন -যমুনা নদীর তীরে স্বেচ্ছাশ্রমে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। এতে জেলার ৯টি উপজেলার জন্য ভিন্ন ভিন্ন স্থান নির্ধারণ করা হয়েছে। ইজতেমায় মুসল্লিদের জন্য টয়লেটের ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও ওজু খানার ব্যবস্থা রয়েছে। সেইসঙ্গে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দিচ্ছে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা ইজতেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

এ  ইজতেমায় জেলায় বসবাসকারী ধর্মপ্রাণ মুসলমানেরা    ছাড়াও মেহমান হিসেবে অংশ গ্রহন  –   বগুড়া, পাবনা, নাটোর, নওগা, টাঙ্গাইল ও মাদারীপুরের তাবলীগ জামাতের মুরুব্বীরা। এছাড়াও  ইন্দোনেশিয়া, ভারত ও মালয়েশিয়া থেকে আসা কয়েকটি জামাতের সদস্যরা ইজতেমায় অংশগ্রহন করেছেন  বলে জানা গেছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোঃ আরিফুর রহমান মণ্ডল (বিপিএম বার পিএমবার)  বলেন- পুলিশ  ইজতেমার স্থান সার্বক্ষণিক মনিটরিং করছে । যাতায়াতের রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক সদস্যরা কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর