শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

৯৯৯- এ ফোন পেয়ে অচেনা নারীর লাশ উদ্ধার করলো পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

জরুরী সেবা ৯৯৯- এ ফোন পেয়ে অচেনা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া আকসা মসজিদের গলির ভিতর থেকে এ লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম ও পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর হবে।
জানাযায় গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া আকসা মসজিদের গলির ভিতরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাসার ময়লা ফেলতে গেলে অচেনা ওই নারীর লাশ দেখতে পায়। পরে ৯৯৯- এ ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ । তার গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।  অচেনা ওই নারীর গায়ে আকাশী রং এর জ্যাকেট পড়া ছিলো।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে। তিনি আরো বলেন লাশটি উদ্ধার করে সনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর