বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি।

কাজিপুরের খাসরাজবাড়ি ইউপির সরকারি চাউল ধুনটে উদ্ধার

রিপোর্টারের নাম : / ২৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি নৌকা ঘাট থেকে বুধবার ১৭ জানুয়ারি ৪০ বস্তা সরকারি চাউল পরিত্যাক্ত নৌকা থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ধারণা করা হচ্ছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের থেকে নৌকাটি আসতে পারে এবং ভিজিএফ, ভিজিটির চাউল হতে পারে।

খাসরাজবাড়ি ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, ১৭ জানুয়ারি বুধবার সকালে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে কিছু চাউল বোঝাই বস্তা ঘোড়াগাড়ি যোগে বিড়শুড়িগাছা ঘাটে নেয়া হয়। পরবর্তীতে জনৈক কামালের নৌকায় কাজিপুরের মেঘাই ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেঘাই ঘাটে চাউল বিক্রি সমস্যা হতে পারে বুঝে নৌকা ঘুড়িয়ে পার্শ্ববর্তী বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি নৌকা ঘাটে ভেরানো হয়। সেখান থেকে ধুনট থানা পুলিশ উল্লেখিত চাল উদ্ধার করে হেফাজতে নেয়। এই বিষয়ে খাসরাজবাড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আমার ইউনিয়ন পরিষদ থেকে এধরনের চাল কোথাও যায়নি।

এব্যাপারে ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, ভান্ডারবাড়ি নৌকা ঘাটে পরিত্যাক্ত নৌকা থেকে ৪০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বিষয়টি অবগত আছি, কাজিপুরের চাল হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, উদ্ধারকৃত চাউলের বস্তায় সরকারি সিল মোহর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর