শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

এনায়েতপুর বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুদ রানা, সম্পাদক মোফাজ্জল

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের চৌহালীর উপজেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে ধুলিয়াবাড়ি হাজী আব্দুল কুদ্দুস জুনিয়র হাই স্কুলে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে মাসুদ রানা তার হরিণ প্রতিকে ৫৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক তার চেয়ার প্রতিকে ৩৩২ ভোট পান। সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ডা. মোফাজ্জল হোসেন নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে সাংবাদিক মুক্তার হাসান তার দোয়াতকলম প্রতিকে ৫০৭ ভোটে জয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রেজাউল তার বাইসাইকেল ২৩৮ ভোট পেয়েছেন।

এছাড়া সদস্য পদে হাবিবুর রহমান হাবুল, আলাউদ্দিন, আব্দুল আলীম, মহির উদ্দিন, শহীদ হোসেন ও সালাউদ্দিন নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৭১ জন। নির্বাচন কমিটির সভাপতি চৌহালী উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) দীন বন্ধু মৃধা এ ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর