শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

শাহজাদপুরে সিএনজি – বাসের সংঘর্ষে মা ও মেয়ে নিহত , আহত ৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি ও বাস সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয় । এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫ জন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পাবনা জেলার সাথিয়া থানার নরিন্দা গ্রামের সুধা সুত্রধরের স্ত্রী মিতু সুত্রধর (৩০) ও তার মেয়ে ইচ্ছে মনি(৭)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওয়াদুদ জানান,বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাঘাবাড়ি থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা শাহজাদপুর আসার পথে ঢাকা-পাবনা মহাসড়কের মাদলা এলাকায় পৌছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। আহত হয় এক শিশুসহ আরও অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়কে থ্রি-হুইলারসহ অযান্ত্রিক যানবাহ চলাচল নিষিদ্ধ থাকলেও উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মহাসড়কসহ উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাসহ অযান্ত্রিক যানবাহন।এসব যানবাহনের চালকসহ অধিকাংশ গাড়িরই নেই কোনো বৈধ কাগজপত্র। ফলে প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। যাতে প্রাণহানীসহ পুঙ্গুত্তের শিকার হচ্ছে নানা শ্রেণী-পেশার মানুষ। সড়ক দুর্ঘটনায় রোধে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর