বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহুলী ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ

রিপোর্টারের নাম : / ১৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২এপ্রিল ২০২৪), সকাল ৯টায় বহুলী ইউনিয়ন পরিষদ চত্বরে ২ হাজার ৯’শ ৬ জন হতদরিদ্রকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

বহুলী ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ এর সভাপতিত্বে ভিজিএফ’র (চাউল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আক্তারুজ্জামান।

এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক , ট্যাগ অফিসার মোঃ শফিকুল ইসলাম, ইউপি সচিব আসলাম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-১ আলম তালুকদার, প্যানেল চেয়ারম্যান ২ আতিকুর ইসলাম, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, রেজাউল করিম, আরিফুল ইসলামসহ অন্যান্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ বলেন, বহুলী ইউনিয়নের হতদরিদ্রদের যাচাই-বাচাই করে গরীব, দুস্থ্যদের চিহ্নিত করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এই ভিজিএফ এ কোন অনিয়ম বরদাস্ত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর