বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

কোনাবাড়ীতে অটোরিক্সার চাপায় ৩ বছরের শিশু মৃত্যু

রিপোর্টারের নাম : / ২০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

নিজস্ব সংবাদদাতা গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অটোরিক্সার চাপায় ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কোনাবাড়ী কাঁচা বাজারের ভিতর এই দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু কাইয়ুম টাঙ্গাইল জেলার সদর থানার চর হোগরা গ্রামের আব্দুল আলীম ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো:সোহাগ চৌধুরী।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, আজ সকালে সাড়ে ১১ টায় তার নানীর সাথে কোনাবাড়ী কাঁচা বাজারে যায়। নানি কাঁচা বাজারে কাজ করেন। কাঁচা বাজারের মধ্যে অটো রিক্সা রেখে অটো ড্রাইভার বাজারের ভিতরে যান। অটোরিক্সাতে চাবি লাগানো থাকায় শিশুটি  অটোরিকশাতে ওঠে চালানোর চেষ্টা করে। এ সময় অটোরিকশার  চাকা ওই শিশুর শরীরের উপর ওঠে যায়। পরে শিশুটি গুরুত্বর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের বাবা কোনাবাড়ী ওসি বরাবর বিনা ময়না তদন্তে লাশ নেওয়ার আবেদন করলে লাশ আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয় বলে জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর