বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ আহত-৪

রিপোর্টারের নাম : / ১৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ মে, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের ৬টি বগি ও তেলবাহী ট্রেনের ৫ বগিসহ মোট ১১টি বগি  লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল ১১ টার দিকে ঢাকা-
জয়দেবপুর রেল সড়কের গাজীপুরের ছোট দেওড়া কাজী বাড়ি এলাকায় টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন জয়দেবপুর স্টেশন মাস্টার।
স্টেশন মাস্টার জানান, সকালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালে পৌঁছানোর পর লাইন ক্রসিং করার সময় বিপরীত দিক থেকে আসা  দাড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।টাঙ্গাইল কমিউটার ট্রেনটি অনেকটা খালি অবস্থায় ঢাকার দিকে যাচ্ছিল। এ কারণে হতাহতের ঘটনা কম হয়েছে।
খবর পেয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস,র‍্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন।
জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, টাঙ্গাইল  কমিউটার ও মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল কমিউটারটি গিয়ে ধাক্কা দেয়। তবে যাত্রী কম থাকায় আহতদের সংখ্যা কম। ট্রেন চলাচল কখন শুরু হবে এটি এখনো বলা যাচ্ছে না।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কেন দুর্ঘটনাটি ঘটে, কারও গাফিলতি আছে কিনা, এসব বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঢাকা হতে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর