বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

শ্রীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত আহত-১৪

রিপোর্টারের নাম : / ১৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ মে, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা হলেন, সুনামগঞ্জে আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও একই এলাকার আবু সুফিয়ান (২৫)।

আহতরা হলেন, কিশোরগঞ্জে জেলার শহিদুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম ২২, নেত্রকোনা জেলার শাহাবুদ্দিনের স্ত্রী পারভিন ৫২, সুনামগঞ্জ জেলার শাহজাহানের ছেলে আলমগীর ১৬,সুনামগঞ্জ জেলার শাহজাহানের ছেলে সূর্য ২৮, সুনামগঞ্জ জেলার ধনাই মিয়ার ছেলে লাল মিয়া ৪০, সুনামগঞ্জ জেলার রশিদ ছেলে নুর ইসলামের ২০, সুনামগঞ্জ জেলার গনি মিয়ার ছেলে আমির ৫৫, ময়মনসিংহ জেলার মোঃ ফেরদৌস মিয়ার ছেলে মহসিন ২৮,সুনামগঞ্জ জেলার শুকুর মাহমুদের ছেলে হানিফ ২০, সুনামগঞ্জ জেলার ফজলুল হকের ছেলে এরশাদ ২৫,  সুনামগঞ্জ জেলার সমর আলীর মেয়ে আম্বিয়া ৩০, সুনামগঞ্জ জেলার আইনুদ্দিনের ছেলে ওয়াব ৩০, আরো ২ জন অজ্ঞাত।

আজ শনিবার সকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি আকবর আলী খান এ তথ্য জানান।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও ১৬ জন শ্রমিক ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পেছন থেকে একটি ড্রাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে শ্রমিকরা মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সাবিনা  জানান,  ঘটনাস্থলে থেকে রাসেল মিয়া ও আবু সুফিয়ানকে মৃত আনা হয়েছে। পরে আরো ১৪ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর