মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ

ঝিকরগাছায় পেপারভর্তি কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

রিপোর্টারের নাম : / ১৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

যশোরের ডিবি পুলিশ ভারত থেকে আমদানি করা কাগজ ভর্তি একটি কাভার্ডভ্যান তল্লাশি করে আড়াই’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১ টার দিকে ঝিকরগাছা উপজেলার কীর্ত্তিপুর ট্রাক স্ট্যান্ডের কাছে ট্রাকটি থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানসহ ১৪ রিল ‘মিডিয়াম পেপার’ জব্দ ও ১ জনকে আটক করা হয়েছে। আটক দ্বীপ কুমার বিশ্বাস (১৯) বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের তপন পদ বিশ্বাসের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর