শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম : / ১৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৬ জুন, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতাঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী  বাহিনী (বিএসএফের) গুলিতে নুরুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি গ্রামের ৯১৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার দুলালী গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।

পুলিশ ও সীমান্তবাসী জানান, ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর পিলার এলাকায় দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে নুরুল ইসলামসহ ৪/৫ জন গরুর রাখাল। গরু নিয়ে ফেরার পথে একই সীমান্তে ভারতের একশত গজ অভ্যন্তরে ভারতের কোচবিহারের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম। পরে সঙ্গীয়রা তার মরদেহ নিয়ে দেশে ফিরেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে গুলিবিদ্ধ নিহত নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর