মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সলঙ্গায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

রিপোর্টারের নাম : / ৩৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ জুন, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপার মোরসালিন ইসলাম(২০) নিহত ও আহত হয়েছে ৩ জন।

শনিবার (২৯ জুন) সকালে একটি আমের খালি ক্যারেট বোঝাই ট্রাক ঢাকা থেকে রাজশাহী যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাটিকুমরুল-বন পাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হরিনচড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে গাছের সঙ্গে ধাকা খায়ে ট্রাকটি সড়কের নীচে পড়ে যায় । এতে ওই ট্রাকের হেলপার মোরসালিন ইসলাম (২০) ট্রাকের নীচে পড়ে ঘটনা স্থলেই নিহত হয় ।এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে ।

এ খবর পেয়ে উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে আহতদের হাসপাতাল পাঠানো হয় এবং লাশ ও ট্রাক উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসে । পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি রাজশাহী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় । এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়া হয়েছে এবং লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর