মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম : / ১৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ জুলাই, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

সোমবার (১ জুলাই)  রাত দুইটার দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল র‌্যাব-১৪ ও র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় শেরপুর জেলার সদর থানাধীন লক্ষীডাঙ্গী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর থানার হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৪)।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ কথা জানান র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর