শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

বেনাপোল সীমান্তে আবারো ১৮ টি সোনার বারসহ যুবক আটক

রিপোর্টারের নাম : / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ জুলাই, ২০২৪

মনির হোসেন, বেনাপোল বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের অভিযোগে ১৮ টি সোনার বারসহ লিমন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহার করা একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে পুটখালির বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে বিজিবি। আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

এর আগে একই দিন সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে এক কোটি ৮ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা মূল্যের এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক সোনা পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সোনার একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণ পাচারকারী লিমন মোটর সাইকেল চালিয়ে বিজিবির টহল দলের কাছাকাছি আসলে তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো ট্রেজারিতে জমা দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর