সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু !

রিপোর্টারের নাম : / ২৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পৌর এলাকার চককোবদাস পাড়ায় পুকুরের পানিতে  ডুবে জুনায়েদ (৮) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।

রোববার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে পৌরএলাকার  চক কোবদাস পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু জুনায়েদ পৌর শহরের চক কোবদাস পাড়া মোঃ আজিজুল হাকিমের শিশুপুত্র সে স্থানীয় চককোবদাস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলেন।

জুনায়েদ এর চাচা সোহেল রানা  বলেন, আজ রবিবার  বেলা আনুমানিক বেলা ১২টার দিকে আমার ভাতিজা জুনায়েদ স্কুল থেকে বাড়িতে ফিরে তার মাকে পা ধোয়ার কথা বলে বাড়ীর পিছনে পুকুরে চলে যায়।

এসময় পা পিছলে পুকুরের গর্তের মধ্যে পড়ে যায়। পরে গর্ত থেকে জুনায়েদকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। জুনায়েদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর