বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

আসামী ধরতে নদীতে লাফ,প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

রিপোর্টারের নাম : / ২৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে আসামী ধরতে নদীতে লাফ,প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার।

সোমবার (১৫ জুলাই)  সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে স্বরসতী নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের উপ-পরিদশর্ক (এস.আই) রেজাউল ইসলাম শাহ (৪৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরানদহ গ্রামের আলোচিত মামলা, চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামী নাজমুল হাসানকে গ্রেপ্তার অভিযানের সময় আসামী নাজমুল নিজেকে বাঁচাতে স্বরসতী নদীতে লাফ দেয়। এ সময় এসআই রেজাউল ইসলাম ও আসামীকে ধরতে নদীতে লাফ দেয়। কিন্তু আসামী নাজমুল নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝ খানে গিয়ে  তলিয়ে যায়। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার অভিযান শেষে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিরাজগঞ্জ শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডাঃ গোলাম আম্বিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, সকালে ডাকাতি ও হত্যা মামলার আসামী ধরতে গিয়ে আমাদের এক পুলিশ সদস্য এস.আই রেজাউল ইসলাম পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর