শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় বেশি দামে ডিম বিক্রি, ৩৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি, সরকার নির্ধারিত মূল্যের বাইরে ডিম বিক্রি না করাসহ বিভিন্ন অপরাধে একটি পোল্ট্রি খামার, পাইকারি আড়ৎ ও দুটি দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরের দিকে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে সলঙ্গা বাজার ও ধুবিল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতু পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা, মোহন্ত স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স হাসান স্টোরকে ৫ হাজার টাকা ও প্রণয় ডিমের আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনি বলেন, আজ ফের ডিমের বাজার অস্থিরতা রোধে জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়। এসময় সলঙ্গা থানার ধুবিল এলাকায় ডিমের দাম সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে বেশি দামে বিক্রি করা, ক্যাশমেমো না দেওয়া এবং পাইকারি দোকানে সরবারহ না করে ডিমের বাজারে অস্থিরতা তৈরির অপরাধে সেতু পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা এবং সলঙ্গা বাজারের মোহন্ত স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স হাসান স্টোরকে ৫ হাজার টাকা ও প্রণয় ডিমের আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া তাদেরকে সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে ও নিয়মানুযায়ী ডিম বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে গতকাল উল্লাপাড়া উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন সংশ্লিষ্ট থানা পুলিশ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর