শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

গাজীপুরে ৫৮ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদকঃ / ৩২০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

গাজীপুরে পৃথক অভিযানে ৫৮ কেজি গাঁজার চালান উদ্ধার করেছে র‍্যাব-১ এর সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী কাওসার ব্যাপারী(২৭), ইব্রাহিম (৩৫),মোঃ মিঠু (২০) এবং সাহিদ (১৯) কে গ্রেফতার করেছে তারা।
রোববার (১৩ অক্টোবর) বিকেল পৌনে চারটার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মহানগরীর মেসার্স রাশেদুল এন্টারপ্রাইজ এর সামনে চেক পোস্ট বসিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪০ কেজি গাঁজা ২টি মোবাইল ফোন নগদ ৫৫০ টাকা উদ্ধার করে। যার বর্তমান মূল্য ৬ লক্ষ টাকা। একই দিনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গাজীপুর গামী একটি সিএনজি যোগে গাঁজার একটি বড় চালান আসছে। এমন  সংবাদের ভিত্তিতে গাজীপুর পোড়াবাড়ি র‍্যাব-১ এর একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে জিএমপি গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তার পূর্ব পাশে সিএনজি স্ট্যান্ড এর সামনে  ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে কাপাসিয়া টু গাজীপুর গামী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ১৮ কেজি গাঁজা নগদ ১ হাজার ৫০০ টাকা, দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন র‍্যাব।
র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করিয়া ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসছে বলিয়া স্বীকার করে। তিনি আরো বলেন, আসামীদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর