মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

বেনাপোলে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী আটক

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ১৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

যশোরের বেনাপোল পোর্ট থানা ও ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় আটক হয়েছে দুই কারবারী। রোববার বিকেল চারটায় বেনাপোলের ঘিবা গ্রামের একটি বাগান থেকে বিপুল পরিমাণ এ গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

ডিবি পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদের বিশেষ নিদের্শনায় থানা পুলিশ রোববার দিনব্যাপী বেনাপোল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে রাত ৯টার দিকে তারা ঘিবা গ্রামের আমান আলীর বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য চার লাখ ৮০ হাজার টাকা।

এদিকে, যশোরের বেনাপোল থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার এলাকার দুর্গাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আশরাফুল হোসেন (২২) ও বকুল হোসেনের ছেলে শোয়াইব হোসেন (২১)। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। তারা বেনাপোল এলাকার চিহিৃত গাঁজাসহ ব্যবসায়ি বলে পুলিশ জানিয়েছে।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর