মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদকঃ / ২০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় মহানগরীর আমবাগ নজরদিঘী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিভানোর কাজে যোগদান করেন।

ঝুট গোডাউনের মালিকরা হলেন- আমিনুল ইসলাম, বিল্লাল ও সানাউল্লাহ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় মহানগীর আমবাগ নজরদীঘী এলাকায় আমিনুলের ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও দুইটি ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া মডার্ন ও জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত ১০টা ১০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে তিনটি গুদামের মালামাল পুড়ে যায়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর চার ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আশেপাশে পানি না থাকায় আগুন নেভাতে প্রচুর ব্যাক পেতে হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর