শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলমের বার্তা / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

সোমবার (৭ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব ১২ এর কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ।

তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত (৬ এপ্রিল) রাত সোয়া ১১ টার দিকে র‌্যাবের সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার ধোপাকান্দি রিফা বেকারীর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী,মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (২৮),একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মোঃ মমিন মিয়া (৩০)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর