মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

সিরাজগঞ্জে মহাসড়কে ট্রাক চাপায় বাবা ছেলে নিহত

রিপোর্টারের নাম : / ৩১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ছেলে আহত হয়েছে ।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, থানার পুরান বেড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌছিলে মহাসড়ক খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায় এসময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক চাপাঁয় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে মারা গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর