বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

বাউফলে ট্রলি চাপায় বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টারের নাম : / ১০০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে ট্রলিচাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় মদনপুরা ইউপির গাজী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে সজল কনকদিয়া বাজারের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।ওই সময় মদনপুরা ইউপির গাজি বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে আহতকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, ‘তার মাথা ও বুকে গুরুতর জখম হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘ট্রলি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রলিচালক শাকিবকে আটক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর