সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

গাজীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেল সংর্ঘ, যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌণে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ড বাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাসটি যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে রাস্তার সাথে ঘর্ষণ লেগে। এক পর্যায়ে ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘন্টার চেষ্টায় সকাল পৌণে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে যাত্রী কম থাকায় তারা দ্রুত নেমে পড়েছেন। এসময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর