মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর  ফলাফল প্রকাশ,পাসের হার শতকরা ৬৬ দশমিক ৭৩  

নিজস্ব প্রতিবেদক / ১৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

 

বাউবি’র ভারপ্রাপ্ত পরিচালক মো: খালেকুজ্জামানখান জানান, ছয়টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন এবং পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ২০ হাজার ২১৪ জন। এছাড়াও চূড়ান্ত পরীক্ষায় ৪০ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৭ হাজার ০৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পরীক্ষায় পাসের হার শতকরা ৬৬ দশমিক ৭৩। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৬৬৭ জন ছাত্র এবং ১২ হাজার ৩৪১ জন ছাত্রী।

 

তিনি জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ জন ‘অ-’, ১৭০ জন ‘ই+’, ২,৬৭১ জন ‘ই’, ৮,৭৬০ জন ‘ই-’, ১০,০৪২ জন ‘ঈ+’, ৪,৭৭৩ জন ‘ঈ’ এবং ৫৯১ জন ‘ঈ-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থীদের ফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর