কাজিপুর পৌর আওয়ামীলীগের সম্পাদক তাছু গ্রেপ্তার
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাছির উদ্দিন তাছু নামের ঐ নেতা
পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন। বুধবার (৪ মার্চ) ভোর রাতে পৌর এলাকার বিয়ারা গ্ৰামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিশ্চিত করে কাজিপুর থানার ওসি এনায়েতুর রহমান বলেন, তাছির উদ্দিনের বিরুদ্ধে ২টি মামলায় আটকাদেশ রয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে, আটককৃত তাছুর বিরুদ্ধে ৪ টির অধিক মামলা রয়েছে।







