বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধার আনিসুর রহমানের ইন্তেকাল 

রিপোর্টারের নাম : / ১৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ মার্চ, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিক্রীদোরতা গ্ৰামের মৃত তফিল উদ্দিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আর নেই।

গত ৭ মার্চ শনিবার রাতে সিরাজগঞ্জের নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

৮ মার্চ মরহুমের নামাজে জানাজা বাদ যোহর নিশ্চিতপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও কাজিপুর থানার অফিসার ইনচার্জ

এনায়েতুর রহমান। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ভারতে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ সমরে অংশ নেন। যুদ্ধ পরবর্তীতে তিনি মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর থানা কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, এবং স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর